Posts

একটি দল কেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছে'

Image
'একটি দল কেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছে'  প্রকাশ: শনিবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১৪:৩৯  যশোর প্রতিনিধি 'একটি দল কেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছে' কুমিল্লা-৪ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, একটি দল কেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছে। তারা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে গিয়ে ‘হ্যাঁ’-এর পক্ষে অবস্থান না নিয়ে ‘না’-এর পক্ষে অবস্থান নিয়েছে। আজ শনিবার বেলা সাড়ে ১২টায় যশোর শহরের দড়াটানা ভৈরব চত্বরে অনুষ্ঠিত ১১ দলীয় ঐক্যবদ্ধ জোটের নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, প্রশাসনের নগ্ন হস্তক্ষেপে নির্বাচনের পরিবেশ কেমন হতে পারে, তার একটি ‘টেস্ট ম্যাচ’ গতকাল (শুক্রবার) ঢাকায় দেখা গেছে। বিএনপিকে নিয়ে তিনি বলেন, বিএনপির সাধারণ নেতা-কর্মীরাও চাঁদাবাজদের অত্যাচারে অতিষ্ঠ। আগামী ১২ তারিখে তারা দলবেঁধে ‘শাপলা কলি’ ও ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দেবেন বলে তিনি দাবি করেন। এসময় জাতীয় নাগরিক পার্টির যশোর জেলা সভাপতি নুরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় আরও বক্তব্য দেন সাকিব শাহরিয়ার এবং যশোর-৩ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্র...

এবার ১২ তারিখের নির্বাচন নিয়ে বার্তা দিলো ইনকিলাব মঞ্চ

Image
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কোনভাবেই নির্বাচন বানচাল করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইনকিলাব মঞ্চ। আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত ৮টার পর এক ফেসবুক পোস্টে হুঁশিয়ারি উচ্চারণ করে সংগঠনটি। ইনকিলাব মঞ্চ পোস্টে বলেছে, ‘নির্বাচন ১২ তারিখেই হবে। নির্বাচন হতেই হবে। কোনভাবেই নির্বাচন বানচাল করতে দেওয়া হবে না।’ প্রসঙ্গত, আজ বিকাল ৪টার দিকে শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে যমুনা অভিমুখে রওনা হলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে ইনকিলাব মঞ্চের। এতে সংগঠনের সদস্য সচিব সদস্য সচিব আবদুল্লাহ আল জাবেরসহ কয়েকজন আহত হন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। 🎁 Your Special Offer is Loading... Please wait a moment. You'll be redirected automatically after the countdown. 10s ⏳ Stay here — your offer will open in a new page. ✅ Redirect happens only once per session.

বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ১৯

Image
  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারকে কেন্দ্র করে ভোলার মনপুরা উপজেলায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ১৯ জন আহত হয়েছেন।  শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় উত্তর সাকুচিয়া ইউনিয়নের মাস্টারহাট এলাকায়ি এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে বিএনপির গণি মাঝি ও জামায়াতের ইদ্রিস মাঝিকে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ‘ধানের শীষ’ প্রতীকের নির্বাচনি প্রচারণা চালাচ্ছিলেন। একই সময়ে জামায়াতের নেতাকর্মীরাও সেখানে পৌঁছে প্রচারণা চালাতে থাকেন। একপর্যায়ে দু’দলের মধ্যে কথাকাটাকাটি ও বিতর্কিত স্লোগান বিনিময় শুরু হয়। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি হাতাহাতি ও সংঘর্ষে পরিণত হয়। সংঘর্ষে আহতদের মধ্যে অধিকাংশকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হলেও গুরুতর দু’জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। স্থানীয়রা জানিয়েছেন, সংঘর্ষের সময় আতঙ্ক ও ভিড়ের কারণে এলাকার পরিবেশ এক সময় উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনার খবর পেয়ে মনপুরা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই গ্রুপকে আলা...

সাত সকালে স্বর্ণের দামে বড় পতন

Image
  টানা ২ দফা বাড়ার পর ফের দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ৭ হাজার ৬৪০ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৫৪ হাজার ৪৫০ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। আজ সকাল ১০টা থেকেই নতুন এ দাম কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৫৪ হাজার ৪৫০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪২ হাজার ৯০৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৮ হাজার ২০২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭০ হাজার ৪১১ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে, সবশেষ গত ৩ ফেব্রুয়ারি বিকালে দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে ১০ হাজার ৯০৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি।...

ভোটকেন্দ্র খুঁজবেন যেভাবে, ঘরে বসেই জেনে নিন আপনার কেন্দ্রের নাম-নম্বর

Image
ভোটকেন্দ্র খুঁজবেন যেভাবে, ঘরে বসেই জেনে নিন আপনার কেন্দ্রের নাম-নম্বর  প্রকাশ: শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:৫৭  অনলাইন ডেস্ক ভোটকেন্দ্র খুঁজবেন যেভাবে, ঘরে বসেই জেনে নিন আপনার কেন্দ্রের নাম-নম্বর ভোটকেন্দ্র খুঁজবেন যেভাবে, ঘরে বসেই জেনে নিন আপনার কেন্দ্রের নাম-নম্বর (সংগৃহীত ছবি) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটারদের জন্য ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ নামে একটি মোবাইল অ্যাপ চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই অ্যাপ ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বরের মাধ্যমে ভোটাররা ঘরে বসেই নিজেদের ভোটকেন্দ্রের নাম, নম্বর ও অবস্থান জানতে পারবেন। ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক গণমাধ্যমের কাছে তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘Smart Election Management BD’ নামের অ্যাপটি গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোরে পাওয়া যাচ্ছে। অ্যাপটির মাধ্যমে ভোটকেন্দ্রের জিও লোকেশন, ছবি, কেন্দ্র পর্যন্ত দূরত্ব এবং ম্যাপসহ বিস্তারিত তথ্য দেখা যাবে। এ ছাড়া অ্যাপটি থেকে নিবন্ধিত রাজনৈতিক দলের তথ্য, নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের হলফনামা, নির্বাচনসংক্রান্ত বিভ...

কমেছে স্বর্ণ, রুপা ও তেলের দাম

Image
 আন্তর্জাতিক বাজারে স্বর্ণ, রুপা, অপরিশোধিত তেল ও তামাসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পণ্যের দামে বড় ধরনের পতন দেখা গেছে। চীন ও যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতাদের মধ্যে ফোনালাপ এবং যুক্তরাষ্ট্র–ইরানের সম্ভাব্য বৈঠকের খবরে বৈশ্বিক ভূরাজনৈতিক উত্তেজনা কিছুটা হওয়ায় বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ থেকে সরে আসছেন।  বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সবচেয়ে বেশি দরপতন হয়েছে রুপার—এর দাম প্রায় ১৫ শতাংশ পর্যন্ত কমে গেছে। একই সময়ে স্বর্ণ, অপরিশোধিত তেল ও তামার দাম গড়ে প্রায় ২ শতাংশ করে নেমেছে। বিশ্লেষকদের মতে, মার্কিন ডলার শক্তিশালী হয়ে ওঠায় পণ্যবাজারে বিক্রির চাপ আরও বেড়েছে, কারণ আন্তর্জাতিকভাবে অধিকাংশ পণ্যের দাম ডলারে নির্ধারিত হয়। এদিকে স্বর্ণ ও রুপার দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। স্পট স্বর্ণের দাম শূন্য দশমিক ৯ শতাংশ কমে আউন্সপ্রতি ৪ হাজার ৯১৭ দশমিক ৬১ ডলারে নেমে আসে। জিএমটি সময় সকাল ৭টা ৫৪ মিনিটে এই দর দেখা যায়। এর আগে দিনের শুরুতে স্বর্ণের দাম প্রায় এক সপ্তাহের উচ্চতায় উঠলেও পরে তা কমে যায়। একপর্যায়ে দাম প্রায় ৪ শতাংশ পর্যন্ত নেমে গিয়েছিল। ব্রোকারেজ প্রতিষ্ঠান আইজির...

এলপিজির দাম কমছে: প্রেস সচিব

Image
 খুচরা বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)–এর দাম আরও কমতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। প্রেস সচিব বলেন, এলপি গ্যাসের স্থানীয় উৎপাদন ও ব্যবসায়িক পর্যায়ে আরোপিত ৭ দশমিক ৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং ২ শতাংশ আগাম কর থেকে অব্যাহতি দেওয়ার প্রস্তাব অনুমোদন পেয়েছে। একই সঙ্গে আমদানি পর্যায়ে এলপি গ্যাসের ওপর ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, এ সিদ্ধান্তের ফলে এলপি গ্যাসের ওপর সামগ্রিক করভার কমবে, যার প্রভাব সরাসরি খুচরা বাজারে পড়বে। এর ফলে ভোক্তা পর্যায়ে এলপিজির দাম আরও কমবে বলে আশা প্রকাশ করেন তিনি। 🎁 Your Special Offer is Loading... Please wait a moment. You'll be redirected automatically after the countdown. 10s ⏳ Stay here — your offer will open in a new page. ✅ Redirect happens only once.