মধ্যরাতে রণক্ষেত্র সিলেট, আহত পুলিশসহ ১৫
মধ্যরাতে রণক্ষেত্র সিলেট, আহত পুলিশসহ ১৫
আপডেট: বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:৫৪
সিলেট প্রতিনিধি
মধ্যরাতে রণক্ষেত্র সিলেট, আহত পুলিশসহ ১৫
সংগৃহীত ছবি
সিলেটে আধিপত্য বিস্তার নিয়ে তিন গ্রামের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে নগরীর তেমুখি পয়েন্টে এ ঘটনা ঘটেছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে সেনাবাহিনী ও পুলিশ। এ সময় পুলিশসহ আহত হয়েছেন প্রায় ১৫ জন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জালালাবাদ থানার ওসি শামসুল হাবীব।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তেমুকি পয়েন্টে একটি পথসভায় চেয়ারে বসা নিয়ে সাহেবেরগাঁও, কুমারগাঁও, চারুগাঁও এলাকার কয়েকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
প্রায় দেড় ঘণ্টাব্যাপী চলে এ সংঘর্ষ। পরে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ করে সিলেট-সুনামগঞ্জ সড়কের যানচলাচল স্বাভাবিক করে। বর্তমানের তেমুখি পয়েন্টে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন রয়েছে।
জালালাবাদ থানার ওসি শামসুল হাবীব বলেন, মধ্যরাতে আধিপত্য বিস্তার নিয়ে তিন গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। এ সময় পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন রয়েছে।
🎁 Your Special Offer is Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once.

Comments
Post a Comment